রিয়াল ছাড়বেন না ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের দলবদলের মৌসুমে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলকে দলে ভেড়ানোর চেষ্টা করছিল ইংলিশ লিগ শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। এরই মধ্যে ওজিলের এজেন্টের সঙ্গেও ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনই রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ওজিল।স্প্যানিশ একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের এজেন্ট রেজা ফাজেলি বলেছেন, ‘ওজিল রিয়াল মাদ্রিদে খুবই ভালো আছে।’ ওজিল নিজেও বলেছেন যে মাদ্রিদেই তিনি আরও বেশ কিছুদিন থাকতে চান।ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুম শেষে অবসর নিয়েছেন ম্যান ইউ মিডফিল্ডার পল স্কোলস। তাঁর এই জায়গা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীরা। ওজিল ছাড়াও লুকা মোদ্রিক, সামির নাসরি ও ওয়েসলি স্নেইডারের দিকেও হাত বাড়িয়েছে তারা। ইএসপিএন।