রিয়াল-বার্সার জয়
একই দিনে ইউরোপের চার পরাশক্তি নেমেছিল প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে। নিউইয়র্কে এসি মিলানকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ, আর সুইডেনের গোথেনবার্গে টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে বার্সেলোনা।এবার ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভার মতো দুজন তারকাকে হারিয়ে মিলান অনেকটাই খর্বশক্তির দল। ম্যাচের ২৪ মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ডি মারিয়া। এরপর রবিনহো সমতা ফেরালেও লাভ হয়নি তাতে। ক্রিস্টিয়ানো রোনালদো ৪৯ ও ৬৬ মিনিটে দুই গোল করে রিয়ালকে এগিয়ে নেন। এরপর সার্জিও রামোসের গোলের পর মিলানের কফিনে শেষ পেরেক ঠুকেছেন ক্যালিওন। গোথেনবার্গে গোলশূন্য থাকা ম্যাচে বার্সা টাইব্রেকারে (২-০) হারায় ইউনাইটেডকে। প্রথমার্ধে রুনি পেনাল্টি কিকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভিক্টর ভালদেস ঠেকিয়ে দেন শটটি। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কেউই। ওয়েবসাইট।