রিয়াল-বার্সার ফাইনালের অপেক্ষায় দেল বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই দেখতে চান স্পেন জাতীয় ফুটবল দলের কোচ ভিসেন্তে দেল বস্ক। তিনি মনে করেন, রিয়াল-বার্সার ফাইনাল স্প্যানিশ ফুটবলের জন্যও হবে দারুণ এক ব্যাপার।ফাইনালে কোন কোন দল খেলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ, সেমিফাইনালের দুই ম্যাচের একটিও এখনো মাঠে গড়ায়নি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। শেষ চারের অপর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। তার মানে, বার্সা যদি বায়ার্নকে আর রিয়াল যদি ডর্টমুন্ডকে হারায়, তাহলে দেখা মিলবে ‘এল ক্লাসিকো’র।এল ক্লাসিকোর অপেক্ষায় আছেন জানিয়ে সাংবাদিকদের দেল বস্ক বলেন, ‘সবাই বার্সা ও রিয়ালের মধ্যে ফাইনাল দেখতে চায়। এটা হলে তা হবে দারুণ এক ফাইনাল। কারণ, এই দুই দলের বেশির ভাগ খেলোয়াড় স্পেন জাতীয় দলের হয়ে খেলে। এটি হবে স্প্যানিশ ফুটবলের জন্য দারুণ এক ব্যাপার।’ ওয়েবসাইট।