রিয়াল-বায়ার্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও বায়ার্ন। ১০টিতে জিতেছে বায়ার্ন। রিয়াল জিতেছে ৬ বার। গোলের সংখ্যায়ও পিছিয়ে রিয়াল, তাদের ২৩ গোলের পাশে বায়ার্নের গোল ৩০। এর আগে ১৩ বার সেমিফাইনাল খেলে আটবারই ফাইনালে উঠেছে বায়ার্ন। রিয়াল ২২-এ ১২ বার। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে খেলা ৯ ম্যাচের ৮টি জিতেছে বায়ার্ন। বাকিটি হয়েছে ড্র। নিজেদের মাঠে ১৮ বার খেলে মাত্র একবারই স্প্যানিশ ক্লাবের কাছে (দেপোর্তিভো) হেরেছে বায়ার্ন, ২০০২-০৩ সালে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল করেছেন মারিও গোমেজ। রিয়ালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল ৮টি। চ্যাম্পিয়নস লিগে খেলা সর্বশেষ ১১টি অ্যাওয়ে ম্যাচের কোনোটিতেই হারেনি রিয়াল।