রিয়াল মাদ্রিদের ঘামঝরানো জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ লিগে জয়যাত্রা অব্যাহত আছে রিয়াল মাদ্রিদের। তবে গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে এই স্প্যানিশ জায়ান্টকে। হিগুয়েইনের গোলে সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে মরিনহোর শিষ্যরা। আর এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে রিয়াল মাদ্রিদ।প্রথমার্ধের ৯ মিনিটে রিয়ালকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন গঞ্জালো হিগুয়েইন। এরপর পুরো খেলায় আধিপত্য বিস্তার করে খেললেও আর গোলের দেখা পায়নি রিয়াল। ১০টি গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ রোনালদোর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন হিগুয়েইন।—রয়টার্স।