রিয়াল মাদ্রিদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলেই বেঁচে গেল রিয়াল মাদ্রিদ। কাল নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-৩ গোলে হারিয়ে নতুন বছরটা শুরু করেছে হোসে মরিনহোর দল। কালও ইকার ক্যাসিয়াসকে বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন মরিনহো। কিন্তু ম্যাচের বয়স ৬ মিনিট হতে না হতেই মাঠে নামতে হলো ক্যাসিয়াসকে। গোলরক্ষক আন্তোনিও আদান লাল কার্ড পাওয়াতেই বদলি হিসেবে সুযোগ পান ক্যাসিয়াস। রিয়ালের অন্য দুটি গোল করেছেন করিম বেনজেমা ও সামি খেদিরা। সোসিয়েদাদের তিনটি গোলই জাবি প্রিতোর। রয়টার্স।