রিয়ালকে আগাম অভিনন্দন গার্দিওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগে মাত্র চারটি ম্যাচ বাকি। রিয়াল মাদ্রিদ এগিয়ে সাত পয়েন্টের ব্যবধানে। বাস্তবতা বলছে, বার্সেলোনার টানা চতুর্থ লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন শেষ। শিরোপা যাচ্ছে রিয়ালের ঘরে। বাস্তবতা মেনেই রিয়ালকে আগাম অভিনন্দন জানালেন বার্সার ম্যানেজার পেপ গার্দিওলা।টানা চতুর্থ লা লিগা শিরোপা জয়ের আশা ছেড়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আজকের ম্যাচ ও শিরোপা জয়ের জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাচ্ছি।’লা লিগার স্বপ্ন শেষ। বার্সেলোনার দৃষ্টি এখন চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচে। সেমিফাইনালের প্রথম লেগে চেলসির কাছে হারায় সামনের ম্যাচে বার্সার সামনে জয়ের বিকল্প নেই। তবে রিয়ালের কাছে গত রাতের হার মানসিকভাবে চাপে ফেলতে পারে বার্সার ফুটবলারদের। এমনটাই আশঙ্কা বার্সা ম্যানেজারের।ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এই মুহূর্তে খেলোয়াড়েরা ক্লান্ত এবং মর্মাহত। আমি বলতে পারছি না চেলসির বিপক্ষে ম্যাচে ফুটবলাররা মানসিকভাবে চাপে থাকবে কি না। আমরা চেলসির বিপক্ষে আক্রমণাত্মক খেলা খেলে জয় পাওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে অমাদের বিশ্রাম দরকার। আর যত দ্রুত সম্ভব আজকের ম্যাচটা ভুলে যাওয়া দরকার। রয়টার্স।