রিয়ালকে একহাত নিলেন জাভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর স্পেন দলে বার্সার খেলোয়াড় সাতজন, রিয়ালের পাঁচজন। রিয়াল-বার্সা দ্বৈরথের রেশ স্পেন দলে হয়তো নাও থাকতে পারে, তবে ইউরোর ঠিক আগে জাভির মন্তব্যে সেটি মাথাচাড়া দিয়ে উঠতেও পারে। কানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি যেন সেই নিভন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছেন, ‘তারা (রিয়াল) যখন জেতে, তখন আমরা তাদের অভিনন্দন জানাই। দিনের শেষে এটা তো খেলাই। আমরা তাদের প্রতি অনেক সম্মান দেখিয়েছি, কিন্তু তাদের দিক থেকে তেমনটা হয়নি।’ যাঁরা মনে করতেন বড় কোনো শিরোপা জয় স্পেনের ভাগ্যে নেই, তাদেরও একহাত নিয়েছেন জাভি, ‘আগে তো মানুষ আমাদের ওপর ভরসাই করতে পারত না। বলা হতো, এরা কোয়ার্টার ফাইনালও পেরোতে পারবে না, এটা আমাদের আহত করত।’ পরিবর্তনটার জন্য ২০০৮ ইউরোজয়ী কোচ লুইস আরাগোনেসকেও প্রশংসায় ভিজিয়েছেন তিনি, ‘লুইসই জাতীয় দলের সাফল্যের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন। নিছক সাফল্যের কারণেই নয়, বরং দর্শকদের মনও ভরাতে পেরেছিলেন তিনি। দেল বস্ক ঠিক এই দর্শনেই দলকে ঢেলে সাজিয়েছেন।’ ওয়েবসাইট।