রিয়ালকে ক্রুইফের খোঁচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিততে না পারলেই রিয়াল মাদ্রিদ মেজাজ হারিয়ে ফেলে অজুহাত খুঁজে বেড়ায়! ইয়োহান ক্রুইফের বিশ্বাস অন্তত সে রকমই। সাবেক বার্সেলোনা কোচ বলছেন, ‘হীনম্মন্যতা থেকে মাদ্রিদ অজুহাত খুঁজে বেড়ায়।’ সমপ্রতি মালাগা ও ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করার পর রিয়ালের পক্ষ থেকে রেফারির কড়া সমালোচনা করা হয়েছে। ডাচ তারকার এটা মোটেই ভালো লাগেনি। তবে খোঁচা দেওয়ার পাশাপাশি রিয়াল-সমর্থকদের একটা আশার কথাও শুনিয়েছেন ডাচ কিংবদন্তি। ক্রুইফ স্পষ্টই জানিয়ে দিলেন, ছয় পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে বার্সেলোনার পক্ষে লিগ শিরোপা ধরে রাখাটা অসম্ভব, ‘বার্সা লা লিগা জিততে পারবে না।’ ওয়েবসাইট।