রিয়ালকে ফেবারিট মানছেন বার্সা কোচ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ পাঁচটি এল ক্লাসিকোর সব কটিতেই জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকাতেও রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে। এর পরও আজকের এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকেই ফেবারিট হিসেবে মানছেন বার্সা কোচ পেপ গার্দিওলা।‘মাদ্রিদ সম্পর্কে উচ্চ ধারণা আমার। যে দলটির সঙ্গে আগে আমরা খেলেছি, সেই দলটির চেয়ে অনেক ভালো আজকের মাদ্রিদ। আমি মনে করি, ফেবারিট হিসেবেই শুরু করবে ওরা’—স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন গার্দিওলা।এল ক্লাসিকোর উত্তেজনা আর উত্তাপ কমাতে সংবাদ সম্মেলনে কোনো কথা বলেননি রিয়াল ম্যানেজার হোসে মরিনহো। তাই রিয়ালকে ফেবারিট মানাকে পেপ গার্দিওলার একটি কৌশল হিসেবেই ধরে নেওয়া যায়। বার্সা কোচও হয়তো চাইছেন, ফেবারিটত্বের চাপটা রিয়ালের ওপর চাপিয়ে নিজেদের হালকা রাখার। ওয়েবসাইট।