রিয়ালকে রুখে দিল লাভেন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে প্রথম দুটি ম্যাচ জিতে মৌসুমের শুরুটা বেশ ভালোমতোই করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই হোঁচট খেল নয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ীরা। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালকে ১-০ গোলে হারের স্বাদ দিয়েছে নিচের সারির দল লাভেন্তে।চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় গতকাল শুরুতে মাঠে নামতে পারেননি গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই স্ট্রাইকারের অনুপস্থিতি বেশ ভালোই ভুগিয়েছে রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে ইনজুরি নিয়ে মাঠে নেমেও খুব বেশি সুবিধা করতে পারেন নি তিনি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে লাভেন্তের অধিনায়ক সার্জিও বাল্লেসটেরোসের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মান মিডফিল্ডার সামি খেদিরা। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েও গোল করার অনেক চেষ্টা করে গেছে ইউরোপের অন্যতম ধনী এই ক্লাবটি। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি মরিনহোর শিষ্যরা। ৬৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে লাভেন্তেকে স্মরণীয় এক জয় এনে দেন আরোউনা কোনে।ম্যাচ শেষে এই হারের পুরো দায় খেদিরার ওপরই দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। বলেছেন, ‘এই হারের জন্য দায়ী একমাত্র খেদিরা। আমি লাভেন্তেকে অভিনন্দন জানাচ্ছি। তারা জানে কীভাবে কাউকে উত্তেজিত করে তুলতে হয়। আর এটা এই খেলারই অংশ।’ স্প্যানিশ লিগের প্রথম তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।— রয়টার্স