রিয়ালে এমিরেটস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে থেকেই বিশ্ব ফুটবলের নামীদামি অনেক ক্লাবের সঙ্গে এমিরেটসের গাঁটছড়া। মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাটি স্পনসর আর্সেনাল, এসি মিলান, পিএসজি, হামবুর্গ ও অলিম্পিয়াকসের মতো ক্লাবের। ক্লাবগুলোর জার্সিতে শোভা পায় এমিরেটস শব্দটি। এবার এ তালিকায় যোগ হচ্ছে আরেকটি নাম—রিয়াল মাদ্রিদ। স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি আগামী মৌসুম থেকেই পরবে এমিরেটস নামাঙ্কিত জার্সি। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের চুক্তি হবে এটা। এ নিয়ে দুই পক্ষের কথাবার্তার পরই বিষয়টা নিশ্চিত করেছে এমিরেটস। চুক্তি হলে প্রতিবছর রিয়াল পাবে প্রায় আড়াই কোটি ইউরো করে। আগের স্পনসর বিউইনও থাকছে তবে দ্বিতীয় স্পনসর হিসেবে। ওয়েবসাইট।