রিয়ালে ব্রাজিলিয়ান এক তরুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে পায়নি তো কী হয়েছে, তাঁর স্বদেশী কাসেমিরোকে তো পেল রিয়াল মাদ্রিদ! তুলনাটা অবশ্য হাস্যকর মনে হতে পারে। নেইমার যেখানে বিশ্বসেরাদের একজন, কাসেমিরোর নাম কজন জানে সন্দেহ! তবে বড় কিছু হওয়ার প্রতিশ্রুতি নিশ্চয়ই আছে এই ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারের মধ্যে। নইলে কি আর রিয়াল তাঁর সঙ্গে চার বছরের জন্য চুক্তি করে!এক দিক থেকে দেখলে কাসেমিরো অবশ্য রিয়ালেই ছিলেন। গত মৌসুমেই সাও পাওলো থেকে তাঁকে ধারে এনেছিল রিয়াল। ‘বি’ দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে মূল দলে অভিষেকও হয়ে গেছে। এবার পাকাপাকিভাবেই তাঁকে নিজেদের করে নিল মাদ্রিদ। চুক্তির আর্থিক ব্যাপারটা জানানো হয়নি মাদ্রিদের ওয়েবসাইটে। অনুমান করা হচ্ছে, সেটা ৬০ লাখ ইউরোর কাছাকাছি। রয়টার্স।