রিয়ালে মেসি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি বার্সা ছাড়ছেন! এটুকু পড়েই বিস্মিত হবেন যে কেউ। রিয়াল মাদ্রিদে যাচ্ছেন শুনলে তো বিস্ময়ের মাত্রা বেড়ে যাবে কয়েক গুণ। দাঁড়ান, দাঁড়ান। বিস্মিত হওয়ার কিছু নেই। মেসি অমন কিছু করছেন বলে খবর নেই। তবে তেমন সম্ভাবনার কথা তুলে বার্সাকে সতর্কই করে দিলেন হুগো সানচেজ। রিয়াল মাদ্রিদের সাবেক মেক্সিকান তারকা মনে করেন, মেসির নতুন চুক্তি নিয়ে বার্সা যেভাবে এগোচ্ছে, তাতে মেসি সন্তুষ্ট না হলে অন্য কেউ সুযোগ নিতে পারে। সানচেজের ধারণা, সুযোগটা কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ মেসিকে নিয়ে আসতে পারে। নু ক্যাম্প থেকে বার্নাব্যুতে কেউ যায়নি এমন নয়, লুইস ফিগোই তো বড় উদাহরণ। ওয়েবসাইট।