রিয়ালে রাজনীতি দেখেছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের পাট চুকিয়ে হোসে মরিনহো গত জুনেই যোগ দিয়েছেন চেলসিতে। রিয়াল-অধ্যায়ের পর অনেক কথাবার্তা বললেও মরিনহো কখনোই সাবেক ক্লাব সম্পর্কে কিছু বলেননি। তবে একটু দেরিতে হলেও মুখ খুললেন। আর মুখ খুলেই পর্তুগিজ কোচ বললেন, রিয়াল শুধু ফুটবল ক্লাবই নয়, সেখানে রাজনীতিও আছে। ক্লাবের রাজনীতির কারণেই তাঁর শেষ মৌসুমে রিয়াল সেভাবে সাফল্য পায়নি! ওয়েবসাইট। প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে মরিনহোর সাবেক-বর্তমান দুই ক্লাবই এখন যুক্তরাষ্ট্রে। সেখানেই ইএসপিএনকে চেলসির ৫০ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমি জানি মাদ্রিদ বিশেষ এক ক্লাব। তবে শুধু একটা ক্লাবই নয়, মাদ্রিদ মানে রাজনীতিও।’ গত মৌসুমে বড় শিরোপা না জিতলেও রিয়ালে নিজেকে সফলই বলছেন মরিনহো, ‘দ্বিতীয় বছরে চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম, ১০০ পয়েন্ট পেয়ে স্প্যানিশ ইতিহাসের সেরা দল হয়েছিলাম। গোল করেছিলাম ১২১টি। আর তৃতীয় বছরটি ছিল নির্বাচনের বছর। এই ক্লাবে নির্বাচন মানে তো বিশাল ব্যাপার। এসবের মধ্যেই পড়ে গিয়েছিলাম আমরা, যা মোটেও স্বাভাবিক ছিল না। শুধু ক্লাবের ভেতরের লোকেরাই বুঝবে এটা কী রকম।’টটেনহামের ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেলকে পেতে মরিয়া রিয়াল। বেলকে নিতে চেয়েছিলেন মরিনহোও, ‘গত মৌসুমে আমিও তাকে কিনতে চেয়েছিলাম। কিন্তু সম্ভব হয়নি। কাজেই এ বছর যদি সেটা ঘটে, আমি খুবই খুশি হব। কারণ এতে তারা অসাধারণ একজন খেলোয়াড় পাবে।’ রিয়ালে মরিনহো পেয়েছেন তাঁর স্বদেশি ক্রিস্টিয়ানো রোনালদোকে। এর আগে বার্সেলোনার সহকারী কোচ হিসেবে দেখেছেন ব্রাজিলিয়ান রোনালদোকেও। দুই রোনালদোর মধ্যে মরিনহোর চোখে ‘আসল রোনালদো’ ব্রাজিলিয়ান কিংবদন্তিই।