রিয়ালেই থাকছেন মরিনহো: রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিতে যাচ্ছেন না হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদ ম্যানেজার থাকছেন রিয়ালেই। এ দাবি রিয়ালের ‘প্রাণ-ভোমরা’ ক্রিস্টিয়ানো রোনালদোর।বিশ্ব গণমাধ্যমে জোর গুঞ্জন, এ মৌসুমে রিয়ালকে স্প্যানিশ লা লিগার শিরোপা এনে দিতে না পারলে আগামী মৌসুমে চেলসিতে পাড়ি জমাবেন মরিনহো। তবে এ গুঞ্জনকে ‘মিথ্যে’ দাবি করে রোনালদো বলেছেন, মরিনহো রিয়ালেই থাকছেন।ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ জানায়, চেলসিতে যাওয়ার গুঞ্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে মরিনহোকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। মরিনহোর পাল্টা প্রশ্ন, ‘এই প্রতিযোগিতার ফলাফলের ওপর আমার ভবিষ্যত্ নির্ভর করছে? অবশ্যই নয়। ক্লাব আমাকে বরখাস্ত করার আগ পর্যন্ত এই চাকরি ছাড়ছি না। এক ম্যাচের ফল দিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিই না।’চেলসির ইতিহাসের অন্যতম সফল ম্যানেজার ছিলেন মরিনহো। কিন্তু চেলসির মালিক রোমান আব্রাহামোভিচের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০০৭ সালে ক্লাব ছাড়েন তিনি। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি রয়েছে মরিনহোর।