রিয়ালেই থাকছেন হিগুয়েইন
গঞ্জালো হিগুয়েইন বুঝতে পারছিলেন তিনি কোথায় যাবেন। পিএসজি, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের কাছ থেকে যে প্রস্তাবগুলো ছিল, সেগুলো ভাবছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর কথায় আপাতত সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।হিগুয়েইন জানিয়েছেন, তাঁর এসব প্রস্তাবের কথা শুনে মরিনহো নাকি তাঁকে নিয়ে বসেছেন। তাঁকে বুঝিয়েছেন, আসন্ন স্প্যানিশ মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।মরিনহোই কেবল নয়, হিগুয়েইনের পরিবারকেও ধন্যবাদ দিতে পারে রিয়াল মাদ্রিদ। তাঁর পরিবারও হিগুয়েইনের বার্নাব্যুতে থেকে যাওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করেছে। রিয়ালের বাকি খেলোয়াড়েরাও হিগুয়েইনকে রিয়ালে থেকে যাওয়ার ব্যাপারে উত্সাহও জুগিয়েছেন। সব মিলিয়ে হিগুয়েইন নিজের গুরুত্ব বুঝতে পেরেই ক্লাব ছাড়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন।পুরো ব্যাপারটি বর্ণনা করে এক সংবাদ সম্মেলনে হিগুয়েইন জানিয়েছেন, তিনি এই মুহূর্তে নতুন মৌসুমের জন্য মুখিয়ে আছেন। তাঁর মনোভাবটা এই মুহূর্তে ওই রকমই, যেমনটা ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখার প্রথম দিন। নতুন মৌসুমে তাঁর লক্ষ্য যেকোনো মূল্যে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়ালের জন্য কার্যকর প্রতীয়মান হওয়া।গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫টি ম্যাচে হিগুয়েইনের গোলসংখ্যা ২২। ইনজুরি বাগড়া না বাধালে এই গোলসংখ্যা আরও বাড়তে পারত। এমন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার মতো বোকামি রিয়াল করবে—এমনটা ভাবারও অবকাশ খুব কম। ওয়েবসাইট।