রিয়ালের এবার জারাগোজা-দুঃখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ শিরোপা দৌড় থেকে বলতে গেলে ছিটকেই গেল রিয়াল মাদ্রিদ। কাল বার্নাব্যুতে হোসে মরিনহোর দল রিয়াল জারাগোজার কাছে হেরে গেছে ৩-২ গোলে। তিন দিন আগে এই বার্নাব্যুতেই বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার রাস্তা পিচ্ছিল হয়ে যায় রিয়ালের।জারাগোজার কাছে রিয়ালের এই হারে বার্সেলোনার লিগে টানা হ্যাটট্রিক শিরোপা অনেকটাই নিশ্চিত। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা জিতে থাকলে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১। এই রিপোর্ট লেখার সময় ১-০তে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। বিস্ময়করভাবে রিকার্ডো কারভালহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করায় কালও রিয়ালকে শেষ পর্যন্ত খেলতে হয়েছে ১০ জন নিয়ে। ওয়েবসাইট।ইংল্যান্ডে চেলসি ২-১ গোলে হারিয়েছে টটেনহামকে এবং ইতালিতে সেসেনার বিপক্ষে হারতে হারতে ইন্টার মিলান জিতেছে ২-১ গোলে।