রিয়ালের কাছাকাছি ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঞ্জালো হিগুয়েইনের সাময়িক শূন্যতা পূরণে কোমর বেঁধেই মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। একজন স্ট্রাইকার তাদের চাই-ই। এই স্ট্রাইকারের গোল করার দক্ষতা হতে হবে প্রমাণিত। ইমানুয়েল আদেবায়োর, নেলসন ভালদেস—বাতাসে অনেক নাম ভাসলেও রিয়াল মাদ্রিদ ঝুঁকে পড়েছে মিরোস্লাভ ক্লোসার দিকে। বায়ার্ন মিউনিখের বহু অভিজ্ঞ এই স্ট্রাইকারের নতুন করে প্রমাণের কিছু নেই। বিশ্বকাপে ১৪ গোলের মালিকের সঙ্গে চুক্তির খুব কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।ক্লোসাকে দলে টানার তৎপরতা চলছে। তবে এর মধ্যেও গুঞ্জন, মরিনহো রিয়ালে ফিরিয়ে আনতে চান রুড ফন নিস্টলরয়কে। ২০০৬ সালে যোগ দিয়ে এই ডাচ গত বছরের জানুয়ারি পর্যন্তও ছিলেন রিয়ালের অন্দরমহলের বাসিন্দা। বয়স একটু বেশি বলে রিয়াল অনেকটা অবহেলার সঙ্গেই মৌসুমের মাঝামাঝি ছেড়ে দেয় তাঁকে। রিয়াল-পর্ব চুকিয়ে নিস্টলরয় যোগ দিয়েছেন জার্মানির হামবুর্গে। সেখান থেকেই ছয় মাসের চুক্তিতে নিস্টলরয়কে নিয়ে আসতে চায় রিয়াল।মরিনহো নিস্টলরয়ের দিকে দৃষ্টি ফিরিয়েছেন। আর হামবুর্গ ছেড়ে নিস্টলরয়ও ফিরতে চাইছেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে। এ মৌসুম শেষেই শেষ হয়ে যাবে হামবুর্গের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। নিস্টলরয়কে উদ্ধৃত করে জার্মান ম্যাগাজিন কিকার লিখেছে, ‘যদি আপনারা রিয়াল মাদ্রিদে আমাকে ফিরে যেতে না-ও দেন, তবুও আমি হামবুর্গের হয়ে আবার কখনোই খেলব না।’ হামবুর্গকে একরকম হুমকিই যেন দিয়ে রাখলেন ৩৪ বছর বয়সী ডাচ স্ট্রাইকার।ক্লোসা, নিস্টলরয়ের পিছু নিয়েছেন মরিনহো। ওদিকে অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টিতে পড়ে গেছেন গারেথ বেল। টটেনহামের ২১ বছর বয়সী এই স্ট্রাইকারকে ম্যানইউর লাল জার্সিটা পরাতে চান ফার্গুসন। এবার ফার্গুসনের ম্যানইউর সঙ্গে টটেনহামও ইংলিশ লিগের আলোচিত দল। টটেনহাম শক্ত এই জমিটা খুঁজে পেয়েছে তরুণ বেলের কারণে। ইতিমধ্যেই করেছেন ১১ গোল। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক। বেল ফার্গুসনের দৃষ্টির সীমানায় অবশ্য সেই ১৬-১৭ বছর বয়স থেকেই। ওয়েবসাইট।