রিয়ালের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালের জার্সি গায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল কয়টি? ১৯৯, না ২০০? সংখ্যাটা যা-ই হোক না কেন রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তালিকায় পর্তুগিজ তারকা আছেন ছয়ে। ম্যাচপ্রতি গোলসংখ্যায় অবশ্য শীর্ষ দশে রোনালদোই সবার চেয়ে এগিয়ে। গড়ে প্রতি ম্যাচে ১.০২টি গোল করেছেন এই ফরোয়ার্ড। ম্যাচপ্রতি গোলে তাঁর কাছাকাছি আছেন ফেরেঙ্ক পুসকাস; ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত ২৬২ ম্যাচে ২৪২ গোল করেছেন ০.৯২ গড়ে। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল ম্যাচপ্রতি ০.৪৪ গড়ে ৭৪১ ম্যাচে করেছেন ৩২৩ গোল। এ ছাড়া তিন শর বেশি গোল করেছেন শুধু আলফ্রেডো ডি স্টেফানো।