রিয়ালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর তিন ম্যাচের নিষেধাজ্ঞা-পর্ব ভালোভাবেই কাটাল রিয়াল মাদ্রিদ। আগের দুই ম্যাচের মতো লিগে কালও রোনালদোবিহীন রিয়াল পেয়েছে সহজ জয়। নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির দল ৩-০ গোলে হারিয়েছে এলচেকে। গোল করেছেন ইয়ারামেন্দি, গ্যারেথ বেল ও ইসকো। এ জয়ে অন্তত চার ঘণ্টার জন্য শীর্ষে উঠেছে রিয়াল।
ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে শিরোপার প্রধান তিন প্রতিদ্বন্দ্বীই। অধিনায়ক জন টেরির যোগ করা সময়ের গোলে শীর্ষে থাকা চেলসি হারিয়েছে এভারটনকে (১-০)। অলিভিয়ের জিরোর জোড়া গোলে আর্সেনাল ৪-১-এ হারিয়েছে সান্ডারল্যান্ডকে। স্টোক সিটির বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়টি (১-০) ইয়া তোরের গোলে। এএফপি।