রিয়ালের জয়, হেসেছে আর্সেনালও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিশ্চিয়ানো রোনালদো ও মিসুত ওজিলের নৈপুণ্যে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে হেসেছে আর্সেনালও। চ্যাম্পিয়নস লিগের খেলায় তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেত্স্ককে।রিয়ালেও জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের শুরুতেই! ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে এনে দেন রোনালদো। এক মিনিটেরও কম সময়ের মধ্যে গোল ব্যবধান দ্বিগুণ করেন ওজিল। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। এসি মিলানের বিপক্ষে জয়ের ফলে শেষ ষোলের পথে অনেকটাই এগিয়ে গেছে রিয়াল। লন্ডনে আর্সেনালের কাছে পাত্তাই পায়নি শাখতার দোনেত্স্ক। অ্যালেক্স সং, সামির নাসরি, সেস ফ্যাব্রিগাস, জ্যাক উইলশির ও ম্যারুন চামাখ প্রত্যেকেই আর্সেনালকে একটি করে গোল উপহার দেন। খেলার শেষ মুহূর্তে এডওয়ার্ডু সিলভা শাখতার দোনেত্স্ককে একটি সান্ত্বনার গোল এনে দেন।—রয়টার্স