রিয়ালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর কাছে ব্রাত্য হয়ে পড়েছিলেন করিম বেনজেমা। কিন্তু দুঃসময়ে রিয়ালকে জয় এনে দিলেন এই ফরাসি স্ট্রাইকারই। পরশু রোনালদোহীন রিয়ালকে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-১ গোলের জয় এনে দিলেন জোড়া গোল করে। অন্য গোলটি টোগোলিজ স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর।আগের ম্যাচে মালাগার বিপক্ষে ৭-০ জয়ে হ্যাটট্রিক ছিল রোনালদোর। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা (২৭ গোল) চোটের কারণে খেলতে পারেননি রেসিংয়ের বিপক্ষে। তবে রোনালদোর অভাব বুঝতে দেননি বেনজেমা-আদেবায়োররা। স্কোর লাইনটা বরং আরও বড় হতে পারত। ক্রসবারে বল লাগিয়েছেন জাবি আলোনসো, সহজ সুযোগ নষ্ট করেছেন বেনজেমা-আদেবায়োর-ওজিল-মার্সেলোরা। এএফপি।