রিয়ালের ড্র, ম্যানইউর আরও বড় হতাশা
গায়ে গায়ে না হেঁটে বার্সেলোনার ওপরে ওঠারই সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোরা। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২ পয়েন্ট পিছিয়েই থাকল তারা।নিজেদের মাঠে শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করায় তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ১৬ ম্যাচে ৪০। পরশু ওসাসুনার মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারলেই বার্সার সঙ্গে কাঁধ মেলাতে পারত রিয়াল, এমনকি গোল ব্যবধানে উঠে যেত শীর্ষেই। ম্যানুয়েল পেলেগ্রিনির দল তা পারেনি। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট হলো তাদের।ইনজুরির কারণে কাকা এ ম্যাচেও খেলেননি। রাফায়েল ফন ডার ভার্টকে রোনালদো ও গঞ্জালো হিগুয়েইনের পেছনে রেখে আক্রমণ সাজিয়েছিলেন পেলেগ্রিনি। কিন্তু কাকার অভাব পূরণ হয়নি। রোনালদো-হিগুয়েইনদের আক্রমণভাগকে মনে হয়েছে নখদন্তহীন। পরিষ্কার গোলের সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছে তারা। এবারের লিগে তাই দ্বিতীয়বারের মতো গোলশূন্য থাকতে হয়েছে ১৬ ম্যাচে ৪০ গোল করা রিয়ালকে।মায়োর্কা-রিয়াল যেখানে সমাননামেই যা মিল। এ ছাড়া রিয়াল মায়োর্কা ও রিয়াল মাদ্রিদের মধ্যে কোনো মিল নেই। না ইতিহাস-ঐতিহ্যে, না সাফল্যে। তবে এ মৌসুমে নিজেদের মাঠের দুদলই যেন রাজা।দুদলই ১৬ ম্যাচের ৮টি করে ম্যাচ খেলেছে নিজেদের মাঠে। নিজেদের মাঠে খেলা সব কটিতেই জিতেছে তারা। এ পর্যন্ত নতুন মৌসুমে আর কোনো দল এটা ধরে রাখতে পারেনি। শীর্ষে থাকা বার্সেলোনা নিজেদের মাঠে এ মৌসুমে কোনো ম্যাচ হারেনি। তবে গত শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছে। আর পরশু মায়োর্কা অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।ম্যানইউর লিডস-ডুবিসামনে যা আসবে সবকিছুই জিততে চাই—এটি গত রোববার অ্যালেক্স ফার্গুসনের ৬৮তম জন্মদিনের প্রতিজ্ঞা। ঠিক এক সপ্তাহ পরই প্রতিজ্ঞা মূল্যহীন হয়ে পড়ল। এফএ কাপ থেকে ছিটকে পড়ল তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের তৃতীয় রাউন্ডে তৃতীয় বিভাগের দল লিডস ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছে ম্যানইউ। দলের পারফরম্যান্সে খুব হতাশ ম্যানইউ কোচ, ‘আমরা কখনোই ভালো খেলিনি। পাসিংয়ের মান ছিল বাজে। আসলে সব মিলিয়েই বাজে পারফরম্যান্স করেছে দল।’ম্যানইউর বাজে দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ওয়ার্টফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে কার্লো আনচেলত্তির দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজ করেছেন দুই গোল। ফ্লোরেন্ত মালুদা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পেয়েছেন একটি করে গোল। অন্য গোলটি আত্মঘাতী।ফার্গির জন্য দুঃখহেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু অ্যালেক্স ফার্গুসনের জন্য খুবই দুঃখিত আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। এটি দুঃখ প্রকাশ নাকি, ম্যানইউর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া?সে যা-ই হোক, একই দিনে ৭৮ থেকে ৮৩ মিনিটের মধ্যে দুই গোল করে ওয়েস্টহামকে হারিয়ে (২-১) তৃতীয় রাউন্ড পেরিয়েছে ওয়েঙ্গারের দল। ৪৫ মিনিটে দিমান্তির গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ৭৮ মিনিটে রামজে ও ৮৩ মিনিটে এদুয়ার্দোর গোলে ম্যাচ জিতে নেয় তারা। এএফপি।