রিয়ালের পথে হামেস রদ্রিগেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছেন রদ্রিগেজ
বিশ্বকাপে পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছেন রদ্রিগেজ

খুব দ্রুতই হয়তো অবসান হতে যাচ্ছে সব জল্পনা-কল্পনার। অপেক্ষার প্রহরও ফুরোতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেস রদ্রিগেজকে হয়তো এবারের মৌসুমের শুরু থেকেই দেখা যাবে বার্নাব্যুতে।

রদ্রিগেজকে দলে ভেড়ানোর জন্য ফ্রান্সের ক্লাব মোনাকোর সঙ্গে কথাবার্তা নাকি পাকা করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। চুক্তির অঙ্কটাও নাকি ১১০ মিলিয়ন ডলারের কম নয়।

এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী রদ্রিগেজ কেবল নিজে গোল করা নয়, অন্যকে দিয়েও গোল করাতে পারদর্শী। তাঁর প্রতি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই কলম্বিয়ান তারকার নিজের পছন্দের দল যে রিয়াল মাদ্রিদ। তাই বার্নাব্যুতে যোগ দেওয়াটা কলম্বিয়ান তরুণ-তুর্কির স্বপ্ন পূরণের মতোই এক ব্যাপার।

নিজের বাজার নিয়ে এই মুহূর্তে দারুণ সচেতন রদ্রিগেজ। বিশ্বকাপ শেষ করে বর্তমান ক্লাব মোনাকোর হয়ে কোনো প্রাক-মৌসুম ম্যাচেই মাঠে নামছেন না তিনি। পাছে চোট-ফোট সবকিছু গুবলেট করে দেয়। সম্প্রতি তাঁকে নাকি মাদ্রিদ বিমানবন্দরেও দেখা গেছে লাগেজপত্র হাতে। তবে কি বার্নাব্যুতে আসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই মাদ্রিদে এসেছিলেন তিনি?