রিয়ালের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু যেভাবে টপাটপ প্রতিপক্ষের জালে বল ঢোকাতে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ, একসময় মনে হচ্ছিল, এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার তাদের রেকর্ডটা না নতুন করে লেখা হয়। শেষ পর্যন্ত অবশ্য ছয়টির বেশি গোল তারা দিতে পারেনি। ফলে অটুট থাকছে আধা শতাব্দী পুরোনো রেকর্ডটি। ১৯৫৯-৬০ মৌসুমে এলচেকে ১১-২ গোলে হারিয়েছিল রিয়াল। লিগে এখন পর্যন্ত ওটাই তাদের সবচেয়ে বড় জয়। সব প্রতিযোগিতা মিলে রিয়ালের সবচেয়ে বড় জয়টি অবশ্য এসেছিল কাপে। ১৯৪২-৪৩ কোপা ডেল রেতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ১১-১ গোলে হারিয়েছিল তারা। নিজেদের মাঠে যেকোনো প্রতিযোগিতায় এখনো এটিই তাদের সবচেয়ে বড় জয়। ইউরোপিয়ান কাপে (এখনকার চ্যাম্পিয়নস লিগ) রিয়াল তাদের সবচেয়ে বড় জয়টি পেয়েছিল ১৯৬১-৬২ মৌসুমে। ডেনমার্কের বি ১৯০৯ ক্লাবটিকে হারিয়েছিল ৯-০ গোলে।