রিয়ালের রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অ্যাটলেটিকো মাদ্রিদের যুব প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর ১৯৯২ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান রাউল গঞ্জালেস। ১৯৯৪ সালে রিয়াল জারাগোজার বিপক্ষে রিয়াল মাদ্রিদের মূল দলে অভিষেক। তাঁর বয়স তখন ১৭ বছর। সাফল্য ১৯৯৫ ও ’৯৭ সালে লিগ শিরোপা জয় রাউলের ক্যারিশমাতেই ৩২ বছর পর ১৯৯৮ সালে রিয়াল জিতেছে ইউরোপিয়ান কাপ।।  ১৯৯৮-৯৯ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন (২৫ গোল) এবং ২০০০ সালে জেতেন চ্যাম্পিয়নস লিগ। ২০০১ সালে জেতেন তৃতীয় লা লিগা শিরোপা এবং একই বছরে রিয়ালকে জেতান আরও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০০৩ সালে আবারও জেতেন লা লিগা শিরোপা। তবে পরের মৌসুমটা তাঁর এবং রিয়ালের জন্য ছিল দুর্বিষহ। মাত্র ১১ গোল করেছেন তিনি, রিয়ালও মৌসুমটি গেছে শিরোপাহীন। ২০০৪ সালে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর ইউরোপিয়ান কাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড (৪৯ গোল) ছুঁয়ে ফেলেন। তবে লিগে মাত্র ৯টি গোলই করেছেন সেবার। ২০০৯ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জার্ড মুলারের সবচেয়ে বেশি গোলের (৬৬ গোল) রেকর্ড ছুঁয়ে ফেলেন। ক্লাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রিয়ালের হয়ে ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেছেন রাউল।