রিয়ালের রোনালদো, বার্সার মেসি
লা লিগায় গতকাল শনিবার রাতে হেসেখেলে জয় পেয়েছে দুই স্প্যানিশ ‘জায়ান্ট’ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের জয়ের নায়ক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর বার্সার লিওনেল মেসি।ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৫-১ গোলের জয়ে রোনালদোর অবদান দুই গোল। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সার ২-০ গোলের জয়ে মেসির অবদান একটি।লিগের শীর্ষ দুই দলের উভয়েই গতকাল জয় পাওয়ায় নিজেদের মধ্যে ব্যবধানটা আগের ৬ পয়েন্টই থাকল। ৩০ ম্যাচে রিয়ালের অর্জন ৭৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ খেলা বার্সার পয়েন্ট ৭২।ব্যক্তিগত লড়াইয়ে অবশ্য গত রাতে মেসির চেয়ে এগিয়ে গেছেন রোনালদো। ওসাসুনার বিপক্ষে জোড়া গোলের সুবাদে লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৩৭। ফলে তিনিই এখন লা লিগার শীর্ষ গোলদাতা। মেসি অবশ্য খুব একটা পিছিয়ে নেই। রোনালদোর চেয়ে এক গোল কম করে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি।ম্যাচ শেষে রোনালদোর প্রতিক্রিয়া খুব সংক্ষিপ্ত। বলেছেন, ‘এই চ্যাম্পিয়নশিপ হারানোর কথা ভাবতেই পারি না আমি। আমরা বেশ ভালো করছি।’ ওয়েবসাইট।