রিয়ালের সঙ্গে বার্সার পার্থক্য ‘মূল জায়গায়’
বিশ্ব ফুটবলের জগতে রিয়াল-বার্সার তুলনাটা অনেক পুরোনো। দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী কে কার চেয়ে কতটা এগিয়ে আছে—এটা নিয়ে বিতর্ক নিরন্তর ব্যাপারে পরিণত হয়েছে। বার্সেলোনা কয়েক মৌসুম ধরে নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদের চেয়ে মাঠের পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে আছে। বার্সেলোনার সাম্প্রতিক ফলও সেটাই চিত্কার করে জানাচ্ছে। তবে ইদানীং স্প্যানিশ গণমাধ্যমে বলা হচ্ছে, রিয়াল মাদ্রিদ নাকি খুব শিগগির বার্সেলোনার ছন্দময় ও সাফল্যমণ্ডিত ধারাটি রপ্ত করতে পারবে। তবে এ ধরনের তুলনাতেই যত আপত্তি বার্সা-তারকা জাভির। তুলনার পুরো ব্যাপারটিই প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, রিয়াল ও বার্সেলোনার মধ্যে পার্থক্যটা একেবারেই মূল জায়গায়।জাভির বলেন, ‘রিয়াল মাদ্রিদে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হয়। কিন্তু বার্সেলোনায় দলগত বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটি ইউনিট হয়ে খেলি। ইউনিট হয়েই সবকিছু মোকাবিলা করি। আমাদের কাছে লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড় আছে, যে একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আমরা সবসময়ই দলগত সমন্বয়ের দিকে নজর দিই। রিয়াল ম্যাচ জেতার চেষ্টা করে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের সুবাদে। আর তারা আমাদের অনুসরণও করতে চায় না।’ ওয়েবসাইট