রিয়ালের সবার গোল পাওয়ার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও জ্বলে উঠেছেন রোনালদো। ছবি: রয়টার্স
আজও জ্বলে উঠেছেন রোনালদো। ছবি: রয়টার্স

খেলার অন্তিম মুহূর্তে বেটিসের ডি-বক্সে পাকানো জটলার ভেতর শূন্যে ভাসিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দারুণ এক পাস দিলেন মার্সেলো। সিআর সেভেন করলেন কি, দুর্দান্ত এক বাইসাইকেল কিকে রিয়াল বেটিসের জালে জড়াতে চাইলেন বল। কিন্তু পায়ে-বলে ঠিক মতো হলো না। বল চলে গেল নিকটেই দাঁড়ানো আলভারো মোরাতার কাছে। মোরাতা ভুল করলেন না। ঠিকই বল জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। রিয়াল তারকাদের জ্বলে ওঠার রাতে বেটিস উড়ে গিয়েছে খড়কুটোর মতো।
৯০ মিনিটে অমন গোল ফসকে যাওয়ায় রোনালদোভক্তদের অবশ্য মন খারাপের কিছু নেই। কেননা গোলের কাজ সিআর সেভেন সেরে রেখেছেন আগেই। ম্যাচের ১০ মিনিটেই গোলের খাতা খোলেন পর্তুগিজ উইঙ্গার। এরপর ২৫ মিনিটে গ্যারেথ বেল আর প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে করিম বেনজেমার গোলে বিরতির আগেই রিয়ালের স্কোর ৩-০।
যেহেতু আজ তারকাদের জ্বলে ওঠার রাত। ফলে অ্যাঙ্গেল ডি মারিয়া বসে থাকবেন কেন? তিনি দিয়ে বসলেন রিয়ালের চতুর্থ গোল। আর একদম শেষ মুহূর্তে মোরাতার ওই গোল। সব মিলিয়ে ফল দাঁড়াল রিয়াল মাদ্রিদ ৫: বেটিস ০। এ জয়ের ফলে রিয়াল অবশ্য পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তবে তারা লিগের অপর দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। ২০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫০। বার্সা ও অ্যাটলেটিকোর পয়েন্টও ৫০। তবে দুটি দলই খেলেছে ১৯ ম্যাচ। স্টার স্পোর্টস এইচডি ১ ও ওয়েবসাইট