রিয়ালের সামনে মরিনহোর চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি ম্যাচ বলেই রোমাঞ্চের অনুভূতিটা ততটা দানা বাঁধতে পারছে না। নইলে এই মৌসুমেই যে ক্লাব ছেড়ে এসেছেন, একটু আগেভাগেই তাদের মুখোমুখি হওয়াটা হোসে মরিনহোর জন্য স্মৃতিমেদুরই হওয়ার কথা! প্রাক-মৌসুম প্রস্তুতির ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে আগামীকাল যে মরিনহোর চেলসির পরীক্ষা নেবে রিয়াল মাদ্রিদ। এভারটনকে হারিয়ে রিয়াল অবশ্য আগেই জায়গা করে নিয়েছে লস অ্যাঞ্জেলেসের ফাইনালে। পরশু এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে তাদের মুখোমুখি দাঁড়াল চেলসি। ২৯ মিনিটে চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। দ্বিতীয়ার্ধে দারুণ এক ভলিতে ব্যবধান বাড়ান এই মৌসুমেই বেয়ার লেভারকুসেন থেকে চেলসিতে আসা জার্মান মিডফিল্ডার আন্দ্রে শুরলে। ওয়েবসাইট।