রুখে দাঁড়ানোর আহ্বান মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য পরিণতি আঁচ করতে পেরেছিলেন আগেই। লক্ষ্মণ শিবরামকৃষ্ণানের কাছে হেরে যাওয়ার খবরটা তাই খুব বড় বিস্ময় হয়ে আসেনি টিম মের কাছে। আইসিসি ক্রিকেট কমিটির নির্বাচনে বিসিসিআইয়ের ‘পেশিশক্তি’ দেখানোর যেসব খবর সংবাদমাধ্যমে আসছে, সেসব নিয়েও সরাসরি কিছু বলেননি মে। তবে আহ্বান জানিয়েছেন আইসিসিতে ছড়িয়ে পড়া ‘ভয়ভীতি প্রদর্শনের ক্যানসার’ প্রতিরোধের।প্রকাশ্য প্রমাণ যেহেতু নেই, বিসিসিআইয়ের দিকে সরাসরি আঙুল তোলার পথে যাননি মে। তবে ফিকার প্রধান নির্বাহী একহাত নিয়েছেন আইসিসিকে, ‘আমি নাকি শিবা কে নির্বাচিত হলো, এটা সমস্যা নয়। আমি শুধু একটা কথাই বলতে পারি এবং সেটিতেই জোর দিতে পারি, প্রক্রিয়াটায় কি আপস করা হয়েছে? বোর্ডগুলো কি অধিনায়কের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে এবং ভোট পরিবর্তন করতে বলেছে? এটাই ভীষণ জটিল একটা সমস্যা সৃষ্টি করেছে—আমরা (ফিকা) নিশ্চিত করতে চাই, ক্রিকেটারদের প্রতিনিধি ক্রিকেটাররা স্বাধীনভাবে নির্বাচিত করবে। বোর্ড যেন ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে না দেয়। আমরা চাই, আইসিসি ব্যাপারটা ভাবুক ও প্রক্রিয়াটা খতিয়ে দেখুক। যে ব্যাপারটা তারা জানে, সেটা থেকে যেন মুখ ফিরিয়ে না রাখে। হুমকি-ধমকি দেওয়ার এই ক্যানসার ইদানীং আইসিসির পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে। সময় হয়েছে, কারও এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’ ওয়েবসাইট।