প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ান বেল নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। ক্যারিয়ারে সাতটি টি-টোয়েন্টির সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিন বছর আগে। ১৬ মার্চ বাংলাদেশে শুরু ছোট ক্রিকেটের বড় আসরে তাঁর খেলার কথাও ছিল না। কিন্তু ভাগ্য তাঁকে ঠিকই সুযোগ করে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার! এটা সম্ভব করে দিয়েছে জো রুটের চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে রুট চোট পেয়েছিলেন বুড়ো আঙুলে। চোট নিয়ে খেলেই সেঞ্চুরি করে জিতিয়েছিলেন দলকে। পরে এক্স-রেতে দেখা যায়, চোট গুরুতরই। তাই বিশ্বকাপ খেলা হচ্ছে না ইংলিশ এই ব্যাটসম্যানের। বদলি হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে ইয়ান বেলের অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে আইসিসি। ওয়েবসাইট।