রুদ্ধশ্বাস জয়ে সেমিতে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান ১ (৫): ১ (৪) মুক্তিযোদ্ধাশেখ রাসেল ৩: ১ ফেনী সকারবিরল এক দৃশ্য। ঐতিহ্যবাহী মোহামেডান কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জিতেছে, আর এতেই কিনা শিরোপা জয়ের আনন্দে মাতল সাদা-কালো গ্যালারি! সমর্থকদের অনেকে মাঠ থেকে নেমে এল। কারও কারও চোখে আনন্দাশ্রু। সাদামাটা এক দল নিয়েই যে ফেবারিট মুক্তিযোদ্ধাকে সাডেন ডেথে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে মোহামেডান।রাত তখন ১১টা পেরিয়ে গিয়েছে। কমলাপুর স্টেডিয়ামে মোহামেডান-মুক্তিযোদ্ধা রুদ্ধশ্বাস লড়াই শেষ। নির্ধারিত সময়ে ১-১ ম্যাচ এমনিতেই অনেক শিহরণ ছড়িয়েছিল। অতিরিক্ত সময়ে গোল নেই। টাইব্রেকার শিহরণ আরও বাড়াল।টাইব্রেকারে প্রথম ৫ শটে ৪-৪। সাডেন ডেথে প্রথম শটে ০-০। মোহামেডানের লিটনের শট গেল বাইরে। মুক্তির মারুফের শট সাইডবারে। দ্বিতীয় শটে হলো ম্যাচের নিষ্পত্তি। মোহামেডানের সোহেল গোল করার পর অপেক্ষা ছিল মুক্তিযোদ্ধার ইয়ামিনের শটে গোল হয় কি না, সেটি দেখার। কিন্তু ইয়ামিনের শট আটকে দিয়ে মোহামেডানকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে নায়ক হয়ে গেলেন গোলরক্ষক টিটু। আপ্লুত মোহামেডান কোচ শফিকুল ইসলাম বললেন, ‘ভাগ্য আমাদের সহায় ছিল।’টাইব্রেকার উত্তেজনার আগে ম্যাচটা দুবার বন্ধ হয় বিদ্যুৎ বিভ্রাটে। প্রথমবার ১৪ মিনিট, পরে আরও ১০ মিনিট। ফ্লাডলাইট নিভে যাওয়ায় পুরো কমলাপুর স্টেডিয়াম অন্ধকারে ডুবল।৮৪ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ফ্রি-কিক নিয়েছিলেন লুসিয়ানো, মোহামেডান ডিফেন্ডার আমানির পায়ে লেগে বল চলে গেল জালে। রেফারি গোল দিয়েছেন লুসিয়ানোকে। পরের মিনিটেই গোল শোধ। শোধ করলেন সেই আমানিই। মুক্তির রক্ষণ ঠিকভাবে দাঁড়ানোর আগেই আমানির হেডে ১-১।টাইব্রেকারের শুরুতে মোহামেডানের আনোয়ার গোল পাওয়ার পর মুক্তিযোদ্ধার মগাও গোল পেলেন। পরে মোহামেডানের রিদনের লক্ষ্যভেদ। মুক্তিযোদ্ধার লুসিয়ানোর শট রুখে দেন মোহামেডান গোলরক্ষক টিটু। এরপর সাদা-কালোর হাসান আল মামুনের শট ঠেকালেন মুক্তির গোলরক্ষক বিপ্লব। মুক্তিযোদ্ধার বুকোলা গোল করলে জমে ওঠে খেলা। এর আগে অবশ্য মোহামেডানের আমানি ও বেবেক এবং মুক্তির রজনী ও রানা গোল করেন।সেমিতে শেখ রাসেল: দিনের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল শেখ রাসেল। রাশিয়ান স্ট্রাইকার এডওয়ার্ড করলেন প্রথম গোল। ম্যাচে ফিরতে মরিয়া ফেনী সকারকে ৪৮ মিনিটে আনন্দে মাতান ডমিনিক (১-১)। ৫৯ মিনিটে দৃশ্যপটে এডওয়ার্ডের বাড়িয়ে দেওয়া বল ইউসুফ দারুণ হেডে জালে পাঠিয়ে শেখ রাসেলকে এগিয়ে নেন (২-১)। এরপর সকারের রাজীব বক্সে ফাউল করেন ইউসুফকে। পেনাল্টি থেকে ডিউক করলেন ৩-১।সেমিফাইনাল লাইনআপ: আগামীকাল শেখ জামাল-ফরাশগঞ্জ। পরশু মোহামেডান-শেখ রাসেল। দুটি সেমিই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শুরু বিকেল পৌনে পাঁচটায়।