রুনি-জেরার্ডদের হাতে আইপ্যাড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত পোহালেই ম্যাচ। খেলোয়াড়দের কপালে চিন্তার রেখা। মনের মধ্যে অবিরাম গুঞ্জরণ কিছু প্রশ্নের। ‘বিপক্ষ দলের দুর্বলতা; ঠিক কোথায় আঘাত হানলে তাদের পুরোপুরি ঘায়েল করা যাবে?’ এত দিন টুকটাক ভিডিও ফুটেজ কাটা-ছেঁড়া করেই বের করা হতো বিপক্ষ দলের দুর্গে আঘাতের অস্ত্র। এবার সেটা করতে ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়দের আই-প্যাডে দেওয়া হয়েছে এক বিশেষ অ্যাপস । ব্রাজিল ২০১৪ স্কাউটিং নামক এই অ্যাপস জানাবে বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলোর দুর্বলতা। শুধু দুর্বলতাই নয়, জানা যাবে তাদের বিভিন্ন তথ্যসহ শক্তির উৎসমুখও। বাছাইপর্বে নাকি এর পরীক্ষামূলক ব্যবহার করেছে ইংল্যান্ড । সেখানে ফলও মিলেছে ভালোই। এবার মূলপর্বে কতটা সাফল্য আসে সেটাই দেখার অপেক্ষা। ওয়েবসাইট৷