রুনি-জোন্স থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে যাওয়ার মতো একটা মৌসুম গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ওয়েইন রুনি ও ফিল জোন্স নিশ্চয়ই চাইবেন ক্লাব দলের দুঃস্বপ্ন বিশ্বকাপে চাপা দিতে। কিন্তু ইংল্যান্ডের ব্রাজিলগামী বিমানে দুজন উঠতে পারবেন কি না সেটা নিয়েই আছে সংশয়। দুজনেই যে চোটের জন্য দলের বাইরে! হাল সিটির সঙ্গে ম্যাচে জোন্স চোট পেয়েছিলেন কাঁধে। রুনি তো কুঁচকির চোটে গত দুই ম্যাচেই নামতে পারেননি। তবে ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রায়ান গিগস সুসংবাদ দিলেন ইংলিশ কোচ রয় হজসনকে, ‘সে (জোন্স) মাঠে নামবে না। কিন্তু বিশ্বকাপে সে ঠিক হয়ে যাবে। ওয়েইনও কয়েক দিন ধরে অনুশীলন শুরু করেছে। রোববার তার নামার সম্ভাবনাও কম, কিন্তু সে-ও বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠবে।’ এএফপি।