রুনিকে সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স বিশ্বকাপে এখন পর্যন্ত বিবর্ণই। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার সতীর্থ ওয়েইন রুনিরও একই হাল। অথচ সমর্থকেরাও মহা খাপ্পা এই ইংলিশ স্ট্রাইকারের ওপর। আর এই দুঃসময়ে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন রোনালদো, ‘রুনি যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তার পক্ষে তো একাই সবকিছু করা সম্ভব না।’ নিজেও জাতীয় দলের হয়ে গোল পাচ্ছেন না দীর্ঘদিন, তাই রুনির গোলখরার যন্ত্রণা উপলব্ধি করে বলেছেন, ‘যখন আপনি গোল পাবেন না বা ভালো খেলবেন না, তখন সেটা অনেক বড় করে দেখা হয়। কিন্তু রুনি দুর্দান্ত ফুটবলার, সে ভালো করবেই।’ ওয়েবসাইট।