রুনিতে খুশি হজসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েইন রুনির ফর্ম ও ফিটনেস নিয়ে দ্বিধায় ছিলেন ইংলিশ কোচ রয় হজসন। কিন্তু দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ইউক্রেনের বিপক্ষে ফিরে রুনি যা খেললেন, তাতে এই মুহূর্তে হজসনের সব শঙ্কা ধুয়ে-মুছে গেছে।গত মে মাস থেকে প্রতিযোগিতামূলক খেলার বাইরে ছিলেন রুনি। ফর্ম নিয়ে কোচের শঙ্কাটা অমূলক কিছু ছিল না। ইউক্রেনের বিপক্ষে তাঁর গোল ইংলিশদের কাঙ্ক্ষিত জয় এনে দিলেও রুনি স্বরূপে ছিলেন—এ কথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। পুরো ম্যাচে রুনি অনেকবারই বলের দখল হারিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছে। ছন্দেও ঘাটতি ছিল চোখে পড়ার মতো। হজসন ব্যাপারটি স্বীকার করলেও মনে করেন, তাঁর ছন্দে ফেরাটা কেবল সময়েরই ব্যাপার। এর কারণ হিসেবে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার ঘাটতিকেই দায়ী করলেন ইংলিশ কোচ।হজসন বলেন, অনুশীলনে রুনি সব সময়ই দারুণ করে। ওর অনুশীলন দেখে আসলে কিছুই বোঝা যায় না। তবে এটা ঠিক, অনুশীলন ও ম্যাচের মধ্যে মেজাজে অনেক পার্থক্য আছে।ইউক্রেনের বিপক্ষে ম্যাচে রুনির খেলা তাঁকে সন্তুষ্ট করেছে বলে জানিয়েছেন হজসন। তবে ইউক্রেনের বিপক্ষে রুনির যে গোলটি ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছে, তা নিয়ে হজসনের নিজস্ব একটা বক্তব্য আছে। হজসনের মতে, ওটা খুবই সহজ গোল ছিল। রুনির কাছ থেকে সাধারণত অতটা সোজা গোল দর্শকেরা প্রত্যাশা করেন না। রুনির মাপের খেলোয়াড়ের কাছ থেকে আরও অনেক বেশি কঠিন ধরনের গোল প্রত্যাশা দর্শকদের।ইউক্রেনের বিপক্ষে বেশ কয়েকবারই রক্ষণ-ব্যূহে খেই হারিয়েছেন ওয়েইন রুনি। ব্যাপারগুলো তাঁর ফর্ম ও ফিটনেসের ঘাটতির কারণে হয়নি বলেই মনে করেন হজসন। তাঁর মতে, ওগুলো ফিটনেস ও ফর্মের কোনো ব্যাপার নয়। খুব সম্ভবত ওই মুহূর্তগুলোতে অপর ফরোয়ার্ড ড্যানিয়েল ওয়েলব্যাকের সঙ্গে বোঝাপড়ায় কিছু সমস্যা হচ্ছিল রুনির। তবে রুনির কাছ থেকে আরও উঁচুমানের ফুটবলই যে প্রত্যাশা তাদের, সেটা জানাতে ভোলেননি হজসন। ওয়েবসাইট।