রুনিদের জার্সি নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ও সুইজারল্যান্ড কাজটা সেরে রেখেছিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ই। পরশু ইংল্যান্ডও সেরে ফেলল জার্সি নম্বর বণ্টনের কাজটা। অধিনায়ক স্টিভেন জেরার্ড (৪), সহ-অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (৮) ও স্ট্রাইকার ওয়েইন রুনিরা (১০) প্রত্যাশামতোই পেয়েছেন নম্বর। লিভারপুলের হয়ে ঝলমলে একটি মৌসুম কাটানো স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজকে দেওয়া হয়েছে ৯ নম্বর জার্সি। প্রিমিয়ার লিগে ২১ গোল করা স্ট্রাইকার পুরস্কার হিসেবেই নিতে পারেন এটাকে। একসময় স্যার ববি চার্লটন, অ্যালান শিয়ারারদের মতো স্ট্রাইকাররা পরেছেন ৯ নম্বর জার্সি। রয় হজসনের দলে এক নম্বর গোলরক্ষক ম্যানচেস্টার সিটির জো হার্টই। ওয়েবসাইট।