রুনির ইচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের পর কী করবেন? এমন প্রশ্নে জাতীয় দলে অপরিহার্য খেলোয়াড়েরা সাধারণত একটাই উত্তর দেন—ব্যাপারটা নিয়ে এখনো ভাবিইনি! তবে ওয়েইন রুনি ব্যতিক্রম। ইংল্যান্ড জাতীয় দল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে এখনো তিনি অপরিহার্য। তাঁর অবসরের বিষয়েও কোনো গুঞ্জন নেই। তারপরও অবসরের পর কী করবেন, রুনি তা এখনই ঠিক করে ফেলেছেন। শুধু কি ঠিক করা, কোচিং সনদ পাওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন ৩০ বছর বয়সী ইংল্যান্ড ফরোয়ার্ড, ‘ফুটবলই আমার জীবন। খেলা ছাড়ার পর পরই যাতে ম্যানেজার হতে পারি সে জন্য কোচিংয়ের সনদ পাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’ খেলোয়াড় থেকে কোচ হয়ে বার্সাকে সাফল্য এনে দিয়েছেন পেপ গার্দিওলা। তাঁর পথেই হাঁটা শুরু করে দিয়েছেন রিয়ালের জিনেদিন জিদান। ভবিষ্যতের কোচ রুনিকে কি তাহলে দেখা যাবে ইউনাইটেডে? গোলডটকম।