প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি নাকি ডাইভ দেন। ছেলের সামনে এত বড় অপমান! ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার সেটা সহ্য করেন কী করে? শুনে সঙ্গে সঙ্গেই যিনি বলেছেন, তাঁকে আস্ত একটা চড় বসিয়ে দিলেন! না, ঘটনাটা ফুটবল মাঠে ভাবলে ভুল ভাবছেন। রুনি চড়টা বসিয়ে দিয়েছেন ডব্লুডব্লুইর একজন রেসলারের গালে। ম্যানচেস্টারে ডব্লুডব্লুইর একটা ম্যাচ হয়েছিল পরশু। সেখানেই ছেলে কাইকে নিয়ে গিয়েছিলেন রুনি। রিংয়ে লড়াই করছিলেন ওয়েড ব্যারেট। হঠাৎ করেই মাইক্রোফোন নিয়ে রুনির বিষোদ্গার করতে শুরু করে দিলেন। আহ্বান জানালেন, রুনির সাহস থাকে তো সামনে আসুক! তবে রুনির পাল্টা চড়ে ব্যারেট যেভাবে কাটা কলাগাছের মতো পড়ে গেলেন, তাতেই বোঝা গেছে ব্যাপারটা। ডব্লুডব্লুইর আর সব কাণ্ডের মতো এটাও ছিল একেবারে সাজানো! মেইল অনলাইন।