রুনির জন্য উদ্বিগ্ন ম্যানইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুম শুরুর ম্যাচে দলের মূল অস্ত্রকে নিয়েই শঙ্কায় ম্যানচেস্টার ইউনাইটেড। নিউ ক্যাসলের বিপক্ষে আজকের ম্যাচে নাও খেলতে পারেন ওয়েইন রুনি। ওয়েম্বলিতে হাঙ্গেরির বিপক্ষে গত বুধবারের প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রুনি। এখনো অবশ্য রুনির খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। গত মৌসুমে ৪৪ ম্যাচে ৩৪ গোল করেছিলেন ২৪ বছর বয়সী ম্যানইউ স্ট্রাইকার। ওয়েবসাইট।