রুনির জন্য হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী কুক্ষণেই না মিওদ্রাগ জুদোভিচকে লাথি মেরেছিলেন ওয়েইন রুনি! ইউরো বাছাইয়ের ওই ম্যাচে লাল কার্ড তো পেয়েছেনই, সঙ্গে জুটেছে তীব্র সমালোচনা। নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না ইউরোর চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটিও মিস হতে পারে যদি উয়েফা শাস্তিটা বাড়িয়ে দেয়। এমন দুই সময়ে ইংল্যান্ড দলের কোচ ফ্যাবিও ক্যাপেলোও যা বলছেন, সেটাও রুনির জন্য খারাপ সংবাদ। রুনি ইংল্যান্ড দলে ‘অটোমেটিক চয়েস’ নয় বলে জানিয়েছেন ক্যাপেলো। অন্য খেলোয়াড়দের সঙ্গে লড়াই করেই দলে ফিরতে হবে তাঁকে। রয়টার্স।