রুনির পাশে টেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েইন রুনি আবার লাল কার্ড দেখেছেন। তাও প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে অহেতুক লাথি মেরে। মাথা গরমের পুরোনো রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে রুনির! সংবাদমাধ্যমের জন্য মচমচে বিষয়। তবে ইংলিশ ডিফেন্ডার জন টেরি আশা করছেন, সংবাদমাধ্যম এবার রুনির এই লাল কার্ড নিয়ে হামলে পড়বে না!গত শুক্রবার ইউরো বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মন্টেনেগ্রোর বিপক্ষে ২-০-তে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। বিরতির কেবলই আগে একটি গোল শোধ করে মন্টেনেগ্রো। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন রুনি। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে হেরে গিয়ে মন্টেনেগ্রোর মিওদ্রাগ দুদোভিচের পায়ে লাথি মারেন। সরাসরি লাল কার্ড! ম্যাচের অন্তিম মুহূর্তে গোল খায় ইংলিশরা। মাঠ ছাড়ে ২-২ গোলের ড্র নিয়ে।এই ড্র সত্ত্বেও ইউরোর মূল মঞ্চে জায়গা পেয়েছে ইংল্যান্ড। তবে পোল্যান্ড-ইউক্রেনে মূল পর্বের প্রথম ম্যাচে খেলা হবে না রুনির। শাস্তিটা হতে পারে আরও বেশি। কিন্তু টেরি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন এ নিয়ে আর বাড়াবাড়ি না করতে। সানডে টাইমসকে টেরি বলেছেন, ‘আশা করছি, ওর ওপরে কেউ ঝাঁপিয়ে পড়বে না।’ ওয়েবসাইট