রুনির প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা আসলেই ভালো যাচ্ছে না তাঁর। সেই পতিতা-কেলেঙ্কারির পর থেকে যেন শনির দশা চলছে। সৌভাগ্য ফেরাতে ওয়েইন রুনি প্রেরণা খুঁজে নিতে পারেন তাঁর রেকর্ড থেকেই। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারীর রেকর্ডটা তাঁরই। ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর ফেনেরবাচের বিপক্ষে রুনির হ্যাটট্রিকে ৬-২ গোলের বিশাল জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেদিন রুনির বয়স ছিল ১৮ বছর ৩৩৫ দিন। চ্যাম্পিয়নস লিগে তো বটেই, ম্যানইউয়ের হয়ে সেটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। অভিষেকেই হ্যাটট্রিক—চ্যাম্পিয়নস লিগে এমন কীর্তি আর আছে মাত্র পাঁচজনের। মার্কো ফন বাস্তেন (এসি মিলান), ফস্টিনো অ্যাসপ্রিলা (নিউক্যাসল ইউনাইটেড), ইয়াকুবু (ম্যাকাবি হাইফা), ভিনসেনজো ইয়াকুইন্তা (উদিনেসে), গ্রাফিতে (ভলফসবুর্গ)।