রুনির বার্সা-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চমৎকার’, ‘অসাধারণ’। বার্সেলোনার প্রশংসা কে না করছেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনির মুখে এমন প্রশংসা শোনাটা পেপ গার্দিওলার দলের জন্য বিশেষ কিছু। রুনির ম্যানইউর মতো বার্সেলোনাও চ্যাম্পিয়নস লিগ শিরোপার অন্যতম দাবিদার। চ্যাম্পিয়নস লিগ নিয়েই গার্দিওলার দলকে প্রশংসায় ভাসিয়েছেন রুনি। বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ, ম্যানইউর মতোই সর্বকালের অন্যতম সেরা ক্লাব ঠাওরে রুনি বলেছেন, ‘দল হিসেবে তারা ফেবারিট।’ শুধু তা-ই নয়, রুনি বলেছেন, ‘বার্সেলোনা আমার কাছে অসাধারণ এক দল। কোনো ঝুঁকি ছাড়াই বলা যায়, বার্সেলোনাকে হারাতে পারলে প্রতিযোগিতার শিরোপা জেতার ভালো সুযোগ থাকবে আপনার।’ রুনি বার্সেলোনাকে সমীহ করছেন বটে; তবে খুব সহসাই মেসি-জাভিদের মুখোমুখি তাঁদের হতে হচ্ছে না। আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব। সেখানে ম্যানইউর প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক মার্শেই এবং বার্সেলোনার প্রতিপক্ষ আর্সেনাল। এএফপি।