রুনির স্বস্তি, ম্যানইউও খুঁজছে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ড-ইউক্রেন ২০১২ ইউরোতে খেলার আশাটা বাঁচল ওয়েইন রুনির। তাঁর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। রুনির আবেদনের পরিপ্রেক্ষিতেই শাস্তি কমাল উয়েফা।গত অক্টোবরে বাছাইপর্বের শেষ ম্যাচে মন্টেনেগ্রোর মিওদ্রাগ দুদোভিচকে লাথি মারায় রুনিকে তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। ইউরোতে গ্রুপ পর্বে সব দলই খেলবে তিনটি করে গ্রুপ ম্যাচ। ইংল্যান্ড গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে তো দর্শক হয়েই ইউরো শেষ হতো রুনির! এই শঙ্কা কেটে গেছে। ফ্রান্স এবং সুইডেনের ম্যাচ দুটি মিস করলেও ১৯ জুন ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিই তিনি পাবেন।রুনির এই স্বস্তির সংবাদের পাশে তাঁর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নামছে স্বস্তির খোঁজে। বাসেলের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের ব্যথা নিয়ে আজই আবার লিগে খেলতে নামছে অ্যালেক্স ফার্গুসনের দল। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। ঘরের মাঠে রুনি পারবেন দলের মুখে হাসি ফেরাতে? পারলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির সঙ্গে ব্যবধান পাঁচ থেকে কমে নেমে আসে দুইয়ে।চ্যাম্পিয়নস লিগের হারের হতাশা মুছে ফেলার সুযোগ পাচ্ছে আর্সেনালও। তারাও ঘরের মাঠে খেলবে এভারটনের বিপক্ষে। অ্যানফিল্ডে লিভারপুলের প্রতিপক্ষ আজ কুইন্স পার্ক রেঞ্জার্স। এএফপি।