রুনির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ম্যানচেস্টার-ডার্বিতে দরকার মাত্র এক গোল। তাহলেই ওয়েইন রুনি ছুঁয়ে ফেলবেন আরেকটি মাইলফলক। হয়ে যাবেন ম্যানচেস্টার ডার্বিতে এককভাবে সর্বোচ্চ গোলদাতা। ১০ গোল নিয়ে রুনির সঙ্গে শীর্ষে আছেন ম্যানচেস্টার সিটির দুজন। ফ্রান্সিস লি ও জো হায়েস দুজনই অবশ্য ক্যারিয়ার শেষ করেছেন অনেক আগে। হায়েসই ছিলেন অগ্রজ, সিটিতে খেলেছেন ১৯৫৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত। ৩৩১ ম্যাচে গোল করেছিলেন ১৪২টি। আর লি ১৯৬৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সিটির হয়ে গোল করেছেন ১১২টি। এসবই অবশ্য শুধু প্রিমিয়ার লিগে। ৯ গোল নিয়ে এই তিনজনের পরেই আছেন ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটন।