রুনির হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি ফিরে পেতে শুরু করেছেন তাঁর গত মৌসুমের সেই অপ্রতিরোধ্য রূপ। কাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার হ্যাটট্রিক করলেন। ওয়েস্টহামের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জিতল ম্যানইউ। প্রথম গোলটির দেখা পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছিল ৬৫ মিনিট পর্যন্ত। এরপর ৭৩ মিনিটে দ্বিতীয় আর ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রুনি। এই মৌসুমে লিগে তাঁর মোট ১০টি গোল। এর মধ্যে আটটি গোল পেয়েছেন সর্বশেষ আট ম্যাচে। লিগের অন্য ম্যাচে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করায় চেলসির শিরোপা-স্বপ্ন আরেকবার ধাক্কা খেল। লিভারপুল দুঃসময়ের বৃত্ত থেকে বেরোতেই পারছে না। এবার ২-১ গোলে হেরে গেছে ওয়েস্টব্রমের কাছে। আর্সেনাল গোলশূন্য ড্র করেছে ব্ল্যাকবার্নের সঙ্গে। ওয়েবসাইট।