রুপা জিতেছে মনন রেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৪ বিভাগে সোনা জয়ের স্বপ্নটা আগের দিনই শেষ হয়ে গিয়েছিল ফাহাদ রহমানের। ভারতের নয়াদিল্লিতে কাল শেষ হওয়া কমনওয়েলথ দাবায় ফাহাদ কোনো পদকই জিততে পারেনি। তবে চমকে দিয়েছে আরেকজন—মনন রেজা। অনূর্ধ্ব-৮ বিভাগে রুপা জিতেছে মনোন রেজা। ৭ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়েছে সে। ফাহাদ ও তাহসিন তাজওয়ার জিয়া (অনূর্ধ্ব-১২) ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে। উন্মুক্ত বিভাগে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সবচেয়ে ভালো ফল করেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। তিনি হয়েছেন ১১তম, জিয়াউর রহমান ২০তম, নিয়াজ মোরশেদ ২১তম ও এনামুল হোসেন রাজীব ২৫তম হয়েছেন। বয়স্কদের ৬০-ঊর্ধ্ব বিভাগে সবচেয়ে ভালো ফল করেছেন হানিফ মোল্লা। তিনি ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে এই বিভাগে জিতেছেন সোনা। কাল শেষ রাউন্ডে জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার শার্দূল গাগারের সঙ্গে ও রাকিব আন্তর্জাতিক মাস্টার কৃষ্ণার সঙ্গে ড্র করেছেন। রাজীব ভারতের নায়েক রাজেশকে এবং নিয়াজ আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজাকে হারিয়েছেন। ফাহাদ হারিয়েছে ভারতের অক্ষিত কুমারকে।